আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর ইউনিয়নের ২০৪০টি দুঃস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ

কমলগঞ্জ  প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও মাধবপুর  ইউনিয়নের জিআর ও ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে ২০৪০ টি গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল ও সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। দু’টি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রæতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার ১ ও ৮ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারের মধ্যে জিআর এর ২০ কেজি চাল ও মাধবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭৪০ জন হতদরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়। বৃহষ্পতিবার বিকাল ৪ টায় কমলগঞ্জ পৌরসভায় সা¤প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণী অনুষ্টানে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের স ালনায় এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। এর আগে বৃহষ্পতিবার দুপুর আড়াই টায় মাধবপুর  ইউনিয়ন কার্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিদ আলীসহ ইউপি সদস্য, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চা বাগান ও গ্রামের গরীব, দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।