আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির ঈদ বস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামি সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজারের উদ্দ্যোগে অসহায় মানুষদের সাথে ঈদ উদযাপন জন্য করার লক্ষে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। গতকাল (১৪ জুন) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সংঠনের দপ্তর সম্পাদক চৌধুরী মো: মেরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র আসাদ হোসেন মক্কু, বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, আদর মাদকাসক্তির পরিচালক নিখিল তালুকদার, ব্যাংক কর্মচারী ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধাধারণ সম্পাদক কে.এম. আকলু, স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মুজাহিদ, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মো: আতাউর রহমান, সংঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো: নাফিজ ইমতিয়াজ চৌধুরী, মো: নাজমুল হোসাইন, ওয়াসিম আহমেদ নিশান, মো: মিজানুর রহমান রাসেল, জুনেদ আহমদ, শেখ কামরুল হাসান, আশরাফুল খান রুহেল, সোহান হোসাইন হেলাল, ওমর ফারুক নাঈম, ফয়েজ আহমদ, মোস্তাকিম আহমদ রাহি, রুমেল তালুকদার, রিমন আহমদ, আলিম আল মুনিম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের অর্থায়নে শাড়ি, লুঙ্গি, ও শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতি মাওলানা সৈয়দ মুফিদুল হক।