আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে”ঈদ সামগ্রী” বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহেদুল হক এর অর্থায়নে অসহায়-দুস্থদের মাঝে ”ঈদ সামগ্রী” বিতরণ করা হয়। ১৪ জুন(বৃহস্পতিবার) রাত ৮টায় শমশেরনগরস্থ তিন ভাই রেস্টুরেন্টে কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের’র সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও  কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: জাহেদুল হক, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল মালিক বাবুল, দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, শমশেরনগর ইউপি সদস্য রুহেল আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য- মো: নুরুল ইসলাম ইলিয়াছ, সদস্য আলাল আহমেদ, ছাত্রলীগ নেতা জুনেদ চৌধুরী, শ্রমিকলীগ নেতা মো: সিরাজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জুয়েল আহমেদ বলেন, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অসাধারণ একটি বিরল উদ্যোগ। এই ধারাবাহিকতা আগামিতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূঁয়শী প্রশংসা করেন। আলোচনা সভা শেষে অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।