আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের অনুদান বিতরণ

এস এ চৌধুরী জয়, কমলগঞ্জ থেকে :

মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পৃথকভাবে অনুদান বিতরণ করা হয়েছে।
বিশ^স্ত সুত্র জানায়, সোমবার (১৮জুন) বিকাল সাড়ে চারটায় সাম্প্রতিকালের ভয়াবহ বন্যার ঢ‌লের পা‌নির স্রো‌তে নিহত রমজান আলীর প‌রিবারের তিন বোনের (রাজন বেগম, আসমা বেগম ও খয়রুন বেগম) নিকট বিশ হাজার টাকা নগদ অনুদান প্রদান ক‌রে‌ছেন জাতীয় সংস‌দের সরকা‌রি প্রতিশ্রু‌তি সম্প‌র্কিত ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। এর আগে বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব এর পক্ষ থেকে আহবায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জু‌য়েল আহ‌মেদ প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত থেকে আলীনগর চা বাগানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করেন।
অপরদিকে সন্ধ্যা ছয়টায় কমলগঞ্জ গণমহাবিদ্যালয় আশ্রয় কেন্দ্রের ছয়টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি চিড়া, ২কেজি পিয়াজ, ২টি করে মোমবাতি ও দিয়াশলাই কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেয়র জুয়েল আহমেদ বিতরণ করেন। এ সময় পৌর কাউন্সিলরগণ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।