কে এস এম আরিফুল ইসলাম (মৌলভীবাজার )
মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারর্স বাংলাদেশ। আজ (২০জুন) বুধবার বিকেল সাড়ে তিনটায় গুড নেইবারর্স মৌলভীবাজার সিডিপির গিফট ক্যাম্পেইন অনুষ্ঠানে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত প্রায় ৫০জন শিক্ষার্থীকে উপহার বিতরণ করা হয়। সংস্থার প্রতিনিধি মুকুট ফ্রান্সিস হালদারের সঞ্চালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বশির বকস্, সাংবাদিক শাব্বীর এলাহী, শিক্ষানূরাগী হেলেন বেগম, নৈনার পার বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুস শহীদ ও শিক্ষিকা ইয়ারুন বেগম । এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ৫টি করে খাতা, ১টি কলম, ১টি ছাতা ও আধ লিটার সরিষার তেল উপহার দেয়া হয় ।






