আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বন্যার প্রভাবে পর্যটক শূন্য লাউয়াছড়া

মশাহিদ আহমদ মৌলভীবাজার ঃ

মৌলভীবাজারে ঈদের ছুটিতে ভ্রমণের জন্য অনেকেই বেছে নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক কিংবা হামহাম জলপ্রপাত। এবারও ঈদকে সামনে রেখে পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি ছিল পর্যটনকেন্দ্রগুলোতে। জেলায় চলমান বন্যার কারণে পরিবহন, হোটেল, রিসোর্ট, কটেজ ও পর্যটন ব্যবসায় ধস নেমেছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে পর্যটনের এই ভর মৌসুমে দেশের অন্যতম পর্যটন উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এখন পর্যটক শূন্য। হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্টহাউসগুলো এখন প্রায় ফাকাঁ। ফলে দিশেহারা হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট পরিবহন, হোটেল, রিসোর্ট, কটেজের মালিকসহ সংশ্লিষ্টরা। সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে ধারনা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। চলমান বন্যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ পর্যটন স্পটগুলো এখন ফাকাঁ। এ অবস্থায় লাউয়াছড়া জাতীয় পার্ক, মাধবপুর লেক, চা বাগান, বধ্যভূমি৭১, বিটিআরআই, হাইল হাওর, বাইক্কা বিল, লালমাটি পাহাড়, বার্নিশ টিলা, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, টি রিসোর্ট এন্ড মিউজিয়াম, ডিনস্টন সিমেট্রিসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে পর্যটক নেই বললেই চলে। ফলে পর্যটক নির্ভর পরিবহনের সঙ্গে জড়িতদেরও নাভিশ্বাস। জানা গেছে- লাউয়াছড়া জাতীয় উদ্যান মূলতঃ ভানুগাছ সংরক্ষিত বনের একটি বড় অংশ যা পূর্বে পশ্চিম ভানুগাছ হিসেবে পরিচিত ছিল। জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ও মাধবপুর ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত। ১৯৯৬ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ১২৫০ হেক্টর আয়তনের এ বনকে সরকার ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করে এবং এর ব্যবস্থাপনার দায়িত্ব ‘বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষিন বিভাগ’ সিলেটের উপর ন্যাস্ত হয়। উদ্যানের ভিতর দুটি খাসিয়াপুঞ্জিসহ পাশ ঘেষে ৬টি টি-এস্টেট/চা বাগান এবং আশে-পাশে ৩০টি গ্রাম রয়েছে। লাউয়াছড়ার এ উদ্যানে উচ্চ বনভূমি, একক বা মিশ্র প্রজাতির সৃজিত বন, তৃণভূমি ও বাঁশবন, জলাভূমি, চা বাগান ও কিছু এলাকায় চাষাবাদযোগ্য জমি রয়েছে। এ উদ্যান জুড়ে রয়েছে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বেশ ক্ষুদ্র জলপ্রবাহ, আঞ্চলিকভাবে যা ‘ছড়া’ নামে পরিচিত। ১২৫০ হেক্টরের এ জাতীয় উদ্যান দক্ষিণ থেকে উত্তর-পূর্ব দিকে বিস্তৃত উত্তরে চাউতলী ও কালাছড়া বন বিট; উত্তর-পূর্ব কোনে বালিগাঁও ও বাগমারা, পূর্বে ফুলবাড়ী চা-বাগান, লঙ্গুরপাড়, ভাষানীগাঁও, পশ্চিমে ভাড়াউড়া চা-বাগান, উত্তর-পশ্চিমে গোরোবস্থি ও ঘিলাছড়া চা বাগান এবং দক্ষিণে ডলূবাড়ি ও রাধানগর এ জাতীয় উদ্যানের সীমানা। সংলগ্ন গ্রামসমূহ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ল্যান্ডস্কেপ এলাকায় মূলতঃ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এ দু’টি উপজেলার সীমানায় বিস্তৃত। উপজেলা ভিত্তিক অন্তর্ভূক্ত গ্রামগুলো হল ঃ কমলগঞ্জ উপজেলা ঃ কালাছড়া, সরইবাড়ি, বাদেউবাহাটা, বনগাঁও, রাসটিলা, ভেড়াছড়া, ছাতকছড়া, বাঘমারা, উঃ বালিাগাঁও, বাল¬ারপাড়, ফুলবাড়ি (চা বাগান), মাগুরছড়াপুঞ্জি, লঙ্গুরপাড়, টিলাগাঁও, ভাষানীগাঁও, নুরজাহান চা বাগান। শ্রীমঙ্গলে রয়েছে দিলবরনগর, রাধানগর, ডলাছড়া, বিরাইমপুর বস্থি, ভাড়াউরাবস্থি, জাগছড়া, খাইছড়া, সোনাছড়া, গারোবস্থি, কালাপুর, লামুয়া, সিরাজনগর, লাউয়াছড়াপুঞ্জি। রক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেগুন, চাপালিশ, আগর, রক্তনসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিত। বিলুপ্তপ্রায় প্রাণী উল্লকের বাসস্থান হিসেবে এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এ বনে রয়েছে মুখপোড়া হনুমান, বানর, শিয়াল, মেছোবাঘ, মায়া হরিণ, মজগরসহ নানা প্রকার জীবজন্তু। উদ্যানের পাখির মধ্যে রয়েছে সবুজ ঘুঘু, বনমোরগ, তুর্কিবাজ, সাদা ভ্রু সাতভায়লা, ঈগল, হরিয়াল, কালোমাথা টিয়া, কালো ফর্কটেইল, ধূসর সাতশৈলী, পেঁচা, ফিঙে, লেজকাটা টিয়া, কালোবাজ, হীরামন, কালোমাথা বুলবুল, ধুমকল ইত্যাদি উল্লেখযোগ্য। সাধারণ দর্শনীয় পাখির মধ্যে টিয়া, ছোট হরিয়াল, সবুজ সুইচোরা, তোতা, ছোট ফিঙে, সবুজ কোকিল, পাঙ্গা, কেশরাজ প্রভৃতির পাখি। বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিকওক গাছটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে। জাতীয় উদ্যানে বনরুই, অজগর, বিভিন্ন প্রজাতির পাখি সহ প্রায় ২৭৬ প্রজাতির বন্যপ্রাণী আছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপুঞ্জি, যারা ধারন করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য । যেখানে পর্যটকরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারে।