আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের ঈদ পূর্ণমিলনী

কুলাউড়া প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলার বৃহত্তম সাহিত্য সংগঠন হাকালুকি যুব সাহিত্য পরিষদের” উদ্যোগে ১৭ জুন সন্ধ্যায় ভুকশিমইল ইউনিয়ন কমপ্লেক্সে ঈদ পূর্ণমিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাহিত্যিক ও শিক্ষক এম এস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এর পরিচালনায় ঈদ পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ও শিক্ষক রুমেল আহমদ, ছালিক উদ্দিন, নজরুল ইসলাম, এফরুল ইসলাম রুহিন, রুহেল আহমদ, ইসলাম উদ্দিন রিপন ও আব্দুল খালিক জায়েদ প্রমুখ।
বক্তারা বলেন, সাহিত্য হচ্ছে জাতির দর্পন। যে জাতি সাহিত্যে অগ্রসর সে জাতি বিশ্বে তত উন্নত। তারা সাহিত্য চর্চার মাধ্যমে হাকালুকি তথা মৌলভীবাজার জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান।
এছাড়া মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ কুলাউড়া উপজেলার ভুকশিমইলে হাকালুকি যুব সাহিত্য পরিষদের ঈদ পূর্ণমিলনী।