আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বৃটেন প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ হকের পিতা আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যু

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

স্বাধীন বাংলাদেশের প্রথম পাসপোর্টধারী বৃটেন প্রবাসী মুক্তিযোদ্ধা এম এ হক (মোঃ আব্দুল হক) ও বর্তমানে কানাডা প্রবাসী মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার এম এ রব (মোঃ আব্দুর রব) এর পিতা, মৌলভীবাজার শহরের মিশন রোডের বাসিন্দা, শহরের প্রায় সবচেয়ে প্রবীন ব্যক্তি, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত বৃটেন প্রবাসী আলহাজ্ব আব্দুল খালিক আজ ২৪ জুন রবিবার ভোর ৪:২২ মিনিটে সিলেট আল হারামাইন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর হযরত সৈয়দ শাহমোস্তফা (রঃ) এর দরগাহ প্রাঙ্গনে মরহুমের ১ম জানাযা এবং বিকাল সাড়ে তিনটায় তার জগৎসী গ্রামের বাড়ীতে ২য় জানাযা শেষে তাকে স্থানীয় কবরসস্থানে দাফন করা হয়। মুত্যুকালে আলহাজ্ব আব্দুল খালিকের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ পুত্র, ৪ কন্যা, ২৪ পৌত্র-পৌত্রী (নাতি-নাতনী) ও ৭ প্রপৌত্র-প্রপৌত্রী (নাতি-নাতনীর সন্তান)সহ আতœীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব আব্দুল খালিকের মৃত্যুতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা নেতৃবৃন্দ, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরামের জেলা নেতৃবৃন্দ ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আতœার শান্তি কামনা করছেন।