আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটে মাদক বিরোধী মানববন্ধন ও র‍্যালী ★

নিজস্ব সংবাদদাতা::

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদক বিরোধী র্যালী, আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে মাদক বিরোধী একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও ইউএনও’র সিএ জনি চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন,আওমলীগ নেতা নজরুল সিকদার, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম খান, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, র‍্যালী ও আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে দীর্ঘ প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।