দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপি’র নতুন আমদহ গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী হত দরিদ্র লাইনুন নাহার ২৮ বছর বিধবা জীবনে বছরের পর বছর ধরে একটি বিধবা অথবা বয়স্ক ভাতার জন্য এলাকার চেয়ারম্যান-মেম্বর সহ প্রভাব শালীদের দ্বারে দ্বারে ঘুরছে। তিনি জানান বহুবার এলাকার চেয়ারম্যান-মেম্বর কার্ড করে দেওয়ার কথা বলে কথা রাখেনি, খোঁজ নিয়ে দেখা গেছে, তার থেকে অনেক অবস্থা শালী যারা ৩ থেকে ৫ হাজার করে টাকা চেয়ারম্যান-মেম্বরদের দিতে পেরেছে তাদের কার্ড হয়েছে। লাইনুন নাহারের বয়স বর্তমানে ৬৬ বছর,স্বামীর যা জমি জায়গা ছিল বিক্রি করে এ পর্যন্ত চলল, পুত্র সন্তান নাই, দুই মেয়ে রয়েছে তারাও বিধবা, বিধবা মেয়ে ও নাতী-নাতনী নিয়ে বহু কষ্টে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। বিষয়টি বিজ্ঞ কুষ্টিয়া জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে, মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে বৃদ্ধা লাইনুন নাহার।






