আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে নিলামে ২৫ কোটি টাকার চা বিক্রি

আব্দুল বাছিত খান মৌলভীবাজার প্রতিনিধিঃ
চায়ের দেশ বলে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় নিলামে প্রায় ২৫ কোটি টাকার চা বিক্রি হয়েছে।২৫ জুন, সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শহরের খাঁন টাওয়ারে এ নিলাম অনুষ্ঠিত হয়।টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ব্যবস্থাপনায় নিলাম পরিচালনা করে টি টের্ডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)।টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি চা উত্তোলন করা হয়। যার আনুমানিক বিক্রয় মূল্য ২৫ কোটি টাকা।নিলাম সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত নিলামের ন্যায় কাঙ্খিত মূল্যেই প্রায় সকল চা পাতা বিক্রয় হয়ে যায়।নিলামে উপস্থিত কেরামত নগর চা বাগানের স্বত্তাধিকারী মো. নুরুল ইসলাম চৌধুরী জানান, তারা শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র নিয়ে আশাবাদী। দিন দিন এর চাহিদা বাড়ছে। সামনের দিনে আরও বেশি করে চাহিদা বাড়বে।জানা যায়, নিলামে সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা ও নিম্নে ২৪০ টাকা কেজিতে চা বিক্রয় হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশতাধিক ভায়ার ও ৭টি ব্রোকার হাউজ অংশ নেয় এবং উৎসব মুখর পরিবেশে নিলাম অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ১৪ মে শ্রীমঙ্গলে প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। তৃতীয় নিলাম আগামী ১৪ জুলাই এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে আরও দুইটি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।