আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বন্যা দুর্গত এলাকায় রেড ক্রিসেন্টের ত্রাণ প্যাকেজ সহায়তা

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এক হাজার ত্রাণ প্যাকেজ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট। বৃহস্পতিবার জেলা সদরের হাসানপুরে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়। এর আগে শহরের সৈয়ারপুর, সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন এবং রাজনগরের কামরাচাক ইউনিয়নে মোট ১ হাজার মানুষের মধ্যে ১ হাজার প্যাকেজ ত্রাণ সহায়ত দেওয়া হয়েছে। প্রতি প্যাকেজে আছে আড়াই কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫টা স্যালাইন, ১টা ম্যাচলাইট টর্চ, ১ প্যাকেট মোমবাতি ও পানি সংরক্ষণের পাত্র। এছাড়া ১টা হাইজিন বক্সে আছে ৫টা টাওয়াল, ১৭টা সাবান, ২টা টুথপেস্ট, ৫টা টুথব্রাশ, ৪টা শেভিং রেজার, ৪০টা স্যানিটারি ন্যাপকিন এবং ৬টা টিস্যু প্যাকেট। ত্রাণ প্যাকেজ বিতরণে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান আজিজুর রহমান, সদস্য সচিব শাহ মোহামম্মদ আলী শাহেদ, সদস্য অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, হাসান আহমদ জাবেদ, সৈয়দ সলমান আলী, সজীব হাসান, ইউএলও কাওছার আহমদ, যুব ইউনিট প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব ইউনিটের সদস্যরা।