এহসান বিন মুজাহির::
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (২৯ জুন) সন্ধা সাড়ে ৭টা থেকে শুরু হয় দেশীয় ফল উৎসব ২০১৮। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল প্রমুখ। সভায় আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, অধ্যাপক অবিনাশ আচার্য, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মডেল একাডেমির প্রতিষ্ঠতা মাহবুবুল আলম, ডা. একরামুল কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমর্কমীরা উপস্থিত ছিলেন।






