আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের ধমকা বাতাসে গাছ পড়ে যাত্রীবাহী আন্ত:নগর ট্রেন দেড় ঘন্টা পর চালু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
ধমকা বাতাসে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের উপর গাছ পড়ে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। বন কর্মীদের সাহসিকতায় বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো সিলেট গামী আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের কয়েক হাজার যাত্রী। ঘটনার পর থেকে সিলেটের সাতে সারা দেশের সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার (৩০ জুন) বিকাল পৌনে ৪টায় এ ঘটনাটি ঘটে। বনবিভাগ ও রেলকর্মীরা দেড় ঘন্টা কাজ করে গাছ সরানোর পর বিকাল ৫টা ২০ মিনিটের সময় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া-সিলেট রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্রগ্রাম থেকে সিলেটগামী যাত্রীবাহী ১১৯ নং আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বেলা ৩টা ৪৫ মিনিটের সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। এসময় ধমকা বাতাসের ফলে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে রেলপথের উপর। ফলে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা ট্রেন পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এর পর থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর ফলে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী আন্তনগর পারাবত ট্রেন কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। বনবিভাগের কর্মীদের সাহসিকায় রেলকর্মীরা রেলপথের উপর পড়ে থাকা গাছটি অপসারণের পর বিকাল ৫টা ২০ মিনিটের সময় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে স্টেশন মাস্টার জানান। শ্রীমঙ্গলস্থ রেলওয়ে গণপূর্ত বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী ইরফান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ কেটে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।