আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ

এস এ চৌধুরী জয়, কমলগঞ্জ থেকে :

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
কমলগঞ্জ থানা সূত্রে, শনিবার (৩০ জুন) বেলা ১১টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও থানা প্রাঙ্গনে পৌর মেয়র মো: জুয়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে প্রতি বস্তায় চাল, ডাল, তেল, পিঁয়াজ, চিনি ও আলু ছিল। পরে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মো: শাহীন আহমেদ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুল হান্নান চিনু প্রমুখ।