কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার পৌর শহরের বিছরাকান্দি এলাকার আব্দুল জব্বার নামে ৮০ বছরের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
থানাসুত্রে জানা যায়,পৌর শহরের বিছরাকান্দি গ্রামের আব্দুল জব্বার এর পুত্রবধু শনিবার (৩০জুন) সকাল ৭টায় তার শশুরকে নাস্তার জন্য ডাকতে গিয়ে তার শয়নকক্ষে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই বাদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






