আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মাদ্রাসার প্রত্যয়নপত্র ফি ৭শ’ টাকা!

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ঐতিহ্যবাহী চৌধুরীবাজার গাউছিয়া সুন্নীয়া কুতুবশাহ আলিম মাদ্রাসায় অতিরিক্ত টাকায় প্রত্যয়নপত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেছেন। অভিযোগ করে মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন- গত কয়েকদিনে চৌধুরীবাজার মাদ্রাসায় প্রত্যয়নপত্র বিক্রি নিয়ে চলছে রমরমা ব্যবসা। মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীর কাছ থেকে প্রত্যয়নপত্র ফি বাবত ৭শ’ টাকা হাতিয়ে নিলেও কেউ মুখ খোলে কথা বলার সাহস পাচ্ছেনা।
জানতে চাইলে মাদ্রাসার সুপার আবুল বাশার বলেন- এই টাকা মাদ্রাসা ফা-ে জমা থাকবে। এর বেশী তিনি প্রথমে কোন কিছু বলতে অনিহা প্রকাশ করলেও একপর্যায়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দের নির্দেশে প্রত্যয়নপত্র ফি বাবত শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৭শ’ টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি আরো বলেন- ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের নির্দেশে নেওয়া হচ্ছে। এখানে সমস্যার কোন কিছু দেখছিনা।
এদিকে মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহীন আহমদ জানান- মাদ্রাসার সুপার তাকে জানিয়েছেন প্রত্যয়নপত্র ফি বাবত ৭শ’ টাকা করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক শিক্ষার্থী ৭শ’ টাকা করে দিতে হিমশিম খাচ্ছেন।
এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী জানান- তিনি এবিষয়ে কোন অভিযোগ এখনও পাননি। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।