কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ শ্রীমঙ্গল জোন কর্তৃক মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুলাই) দুপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স শমশেরনগর সাংগঠনিক অফিসে এ চেক হস্তান্তর করা হয়েছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর শ্রীমঙ্গল জোনাল ইনচার্জ বিপ্লব কান্তি সোমের সভাপতিত্বে ও শমশেরনগর সাংগঠনিক অফিসের ইনচার্জ ফখরুল ইসলাম শাকিলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্নাছ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবলু, সাংবাদিক জয়নাল আবেদীন, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজ খা, স্বপ্না আক্তারসহ বিভিন্ন এলাকা থেকে গ্রাহকনগন উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর গ্রাহক মরহুম সুমন মিয়ার নমিনী মা সুনাবান বিবিকে ২ লাখ ৪৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জের শমশেরনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ৪, ২০১৮, ১:২৯ অপরাহ্ণ • ২ বার পঠিত






