আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ শব্দকর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত অনগ্রসর দরিদ্র ১০০ শব্দকর পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বুধবার(৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্রালয় প্রাঙ্গনে মৌলভীবাজারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়।
মৌলভীবাজারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের এনএসআই এর সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ উপজেলা উন্নয়ন পরিচালক এ এস এম সাজেদুর রহমান, ইউপি সদস্য শফিকুর রহমান ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। পরে প্রতি পরিবারের মাঝে ত্রাণ হিসাবে ৩ কেজি করে চাল, ২ কেজি করে আটা ও আধা কেজি মুসরের ডাল বিতরণ করা হয়।