আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় ঘুষের টাকাসহ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী আটক

দীপ্ত ডেস্ক ঃ কুলাউড়ায় ঘুষের টাকাসহ কুলাউড়া রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে স্টেশন মাস্টারের রুমে ঘুষের টাকা গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৩ জুলাই রাত সাড়ে ৯টায়। গ্রেফতারকৃত মোহাম্মদ এরফানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আব্দুল লতিফের পুত্র। এরপর রাত সাড়ে ১০ টায় কুলাউড়া রেলওয়ে থানায় এরফানকে হস্তান্তর করে দুদক টিম। এ ঘটনায় রেলওয়ে থানায় ১৬১ দন্ডবিধির তৎসহ ১৯৪৭ সালের ২নং দুর্ণীতি প্রতিরোধ আইনের ৫এর ২ধারায় মামলা (নং- ০১, তারিখ ঃ ০৩/০৭/২০১৮ইং) দায়ের করা হয়েছে। সূত্র জানায়- গত ৫বছর আগে এরফানুর রহমান রেলওয়ের কুলাউড়া সেকশনের উপ- সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে যোগদান করেন। যোগদান করেই শুরু করেন ঘুষ বানিজ্য। তাঁর অধিনস্থ সকল কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দূর্বলতা সুযোগ নিয়ে জিম্মি করে টাকা আদায় করতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অধিনস্ত কর্মচারী রেলের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ঘুষ (মাসোহারা) গ্রহনের সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা’র নেতেৃত্বে ৫সদস্যের একটি দল গোপন সংবাদের সময় অভিযান চালিয়ে তাকে ঘুষের ১০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন। দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা জানান- এরফান দীর্ঘ দিন থেকে তার অধিনস্ত কর্মচারীদের কাছ থেকে ঘুষ ও মসোহারা আদায় করতেন। দাবীকৃত ১২ হাজার টাকার মধ্যে ১০ হাজার দেওয়ায় তার উপর ক্ষিপ্ত হন এরফানুর রহমান। তিনি আরো বলেন- আমরা জনগনের সেবায় নিয়োজিত থাকতে চায়। কোন অনিয়ম আপনাদের কাছে আসলে আমাদের ১০৬ হটলাইনে অভিযোগ করবেন। দুর্নীতি দমন কমিশন সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।