আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যা¤েপইন সাংবাদিকদের ওরিন্টেশন সভা

মৌলভীবাজারে ঃ ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলা পর্যায়ে উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জুলাই) বিকালে সিভিল সার্জন অফিস কক্ষে ওরিয়েন্টেশন সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিনেন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে এবং ডাঃ সায়মা মূজাহিদ লিজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসের। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম মুহিব, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, অশোক দাশ, একাত্তর টেলিভিশনের আহমেদ ফারুক মিল্লাদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, যমুনা টেলিভিশনের আফরোজ আহমদ, মাহবুবুর রহমান রাহেল, সৈয়দ বয়তুল আলী, আশরাফ আলী ও আমির হোসেন। ওরিয়েন্টেশন সভায় জানানো হয় এ বছর মৌলভীবাজার জেলায় ভিটামিন “এ” প্লাস এর লক্ষমাত্রা ধরা হয়েছে ২,৭০,৩৯৫। জেলার ৭ উপজেলায় “এ” ক্যাম্পেইন কেন্দ্র রয়েছে ১৬৪৬টি। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ৩০৩টি, রাজনগর উপজেলায় ২০৩টি, কুলাউড়া উপজেলায় ৩১৫টি, বড়লেখা উপজেলায় ২৪৫টি, জুড়ী উপজেলায় ১৪৫টি, কমলগঞ্জ উপজেলায় ২১৭টি, শ্রীমঙ্গল উপজেলায় ২২১টি, শ্রীমঙ্গল পৌরসভায় ২১টি, মৌলভীবাজার পৌরসভায় ১৮টি ও বড়লেখা পৌরসভায় ১৯টি কেন্দ্র রয়েছে।আগামী ১৪ জুলাই শনিবার জেলায় একযোগে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টশন কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।