আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জের যুবক নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে মো: জসিম উদ্দিন। গত মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।
জসিমের ছোট ভাই সংবাদকর্মী মো: সুমন মিয়া জানান, তার বড় ভাই ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতবস্থায় তাকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১ দিন চিকিৎসা চলার পর গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান। বুধবার তার মৃত্যুর খবর মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী ভাইসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে।
তবে তার স্বজনদের জোর দাবী যত দ্রুত সম্ভব সরকারী অর্থায়নে নিহত জসিমের মৃত দেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার।