দীপ্ত নিউজ, কমলগঞ্জ থেকে :
সাম্প্রতিকালের ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা এর আয়োজনে ও “বন্যার্ত স্বজনদের সহায়তায় আমরা” শ্লোগানে নগদ সহায়তা হিসাবে অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার (৬জুলাই) বিকাল ৫টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার ও মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা এর সাধারণ সম্পাদক এডভোকেট মো: জসিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ত্রিশ পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সদস্য ক্যাপ্টেন মিজানুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, আজীবন সদস্যদের মধ্যে মতিউর রহমান রয়েল, আব্দুল হাকিম তাহমি, মাহবুব মোর্শেদ ইমন, সেলিম আহমদ মিটু, মো: নেছার আলী, রবীন্দ্র কুমার সিনহা, সমাজকর্মি মো: শওকত জুয়েল, মানবাধিকার কর্মি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম চৌধুরী জয়, সমাজসেবী আহমদুর রহমান খোকন প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশনের ট্রেজারার এডভোকেট মো: জসিম উদ্দিন আহমেদ জানান, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে (গত সপ্তাহে) কুলাউড়া উপজেলায় নগদ অর্থ বিতরণ করা হয়। কয়েক দিনের মধ্যে পুনরায় অর্থ বিতরণ করা হবে জানিয়ে শাহ আলম চৌধুরী ও শওকত জুয়েলের প্রশংসা করে আলম চৌধুরীর এক আহবানের জবাবে জসিম উদ্দিন আরও জানান, বিসিএস পর্যায়ের দরিদ্র শিক্ষার্থীরা যদি যোগাযোগ করেন তাহলে জালালাবাদ এসোসিয়েশন থেকে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে।






