এস এ চৌধুরী জয়:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক জনতার কমলগঞ্জ প্রতিনিধি বিশ্বজিৎ রায় সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের কমলগঞ্জ প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও রবিবার (৮জুলাই) সভাপতি পদে ১জন ও সহসভাপতি পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ফলে কোন পদে আর কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সোমবার (৯ জুলাই) বিকাল ৪টায় নির্বাচন কমিশন কর্তৃক সকলপদের প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। বাকি পদের নির্বাচিতরা হলেন- সহসভাপতি শাব্বীর এলাহী (দৈনিক আমাদের সময়), যুগ্ন সম্পাদক-১ সৈয়দ মোকাম্মেল আলী মুন্না ( দৈনিক আজকের সংবাদ), যুগ্ন সম্পাদক-২ একেএম শাহনেওয়াজ (দৈনিক বাংলা নবকন্ঠ), অর্থ ও দপ্তর সম্পাদক রাজকুমার সৌমেন্দ্র সিংহ (বাংলাদেশ বেতার), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম এবাদুল হক (দৈনিক সংবাদ সংযোগ), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুর রাজা চৌধুরী (দৈনিক গণজাগরণ), কার্যনির্বাহী সদস্য- এমএ ওয়াহিদ রুলু ( দৈনিক ইনকিলাব), অলক দেব (দৈনিক ভোরের কাগজ), পিন্টু দেবনাথ (দি বাংলাদেশ টু ডে) শাহীন আহমেদ (দৈনিক সংবাদ)।






