দীপÍ ডেস্ক: মৌলভীবাজারে দৈনিক বাংলার দিন ও ম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বন্যা দূর্গত এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক শত বন্যার্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সাংবাদিক এমদাদুল হকের পরিচালনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী ও বাসসের মৌলভীবাজার প্রতিনিধি ডা: ছাদিক আহমদ প্রমূখ।
মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১০, ২০১৮, ১২:১৯ অপরাহ্ণ • ২ বার পঠিত






