আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ র্গালস গাইডসের উদ্যোগে বন্যা কবলিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি ॥ বাংলাদেশ র্গালস গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এবং সিলেট অঞ্চলের সহযোগিতায় মৌলভীবাজারের বন্যা কবলিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে শাহ হেলাল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান এর সভাপতিত্বে এবং বাংলাদেশ র্গালস গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মাধুরী মজুমদার পরিচালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের সিলেট আঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলি পুুরকায়স্থ। বক্তব্য রাখেন সিলেটের গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার সিদ্দিকা বেগম,কোষাদক্ষ্য ফেরদৌস আরা কামাল,সিলেট অঞ্চলের গার্ল গাইডস প্রশিক্ষক সুফিয়া বেগম,বেগম নুরজাহান সুয়ারা,সৈয়দা ইসমত আরা বেগম,অপরাজিতা রায়,রুমা আক্তার তরপদার প্রমুখ। বাংলাদেশ র্গালস গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যা কবলিত ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।