আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার :
বিশ্বকাপের জোয়ারে ভাসছে সারা বিশ্ব বাংলাদেশও সেই জোয়ারে তাল মিলিয়ে ভাসছে। ভাসছে বললে কম হবে, বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ উৎসাহী। বাড়ি, গাড়িতে পছন্দের দলের পতাকা লাগিয়ে জানান দিচ্ছে কে কোন দলের সমর্থক। অনেকে আবার পুরো বাড়ির সাজিয়ে নিয়েছেন পছন্দের দলের পতাকার রঙে।আর বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা বেশী। সেখানে জার্মানী, স্পেন পর্তুগালের পাশাপাশি ফান্সের সমর্থকও কম নয়। আর সেই সমর্থকদের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সকলের দৃষ্টি আর্কষন করছে দিনমজুর লোকমান হোসেন।
উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মন্দিরগাঁও গ্রামের লোকমান মিয়া নিজের জমানো টাকা দিয়ে ২০০ ফেস্টুন, বেনার, বিলবোর্ড তৈরী করে শ্রীমঙ্গল উপজেলাসহ মৌলভীবাজার, সিলেট, সেরপুরসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে লাগিয়ে বেরাচ্ছেন। বিলবোর্ডে লেখা ‘‘ স্বাগতম বাংলাদেশ, রাশিয়া ফুটবল বিশ্বকাপ এবার যাবে ফান্সের ঘরে’’। আর এই জীনিসগুলো করতে তার খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। এই টাকা গুলো তিনি গত চার বছরে জমিয়েছেন।কথা হয় লোকমান হোসেনের সাথে। ফ্রান্স ফুটবল দলের মহা ভক্ত লোখমান হোসেন বলেন, ফুটবল বিশ্বকাপে সকলে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত আমি ছোট বেলা থেকেই ফান্সের সাপোর্ট করে আসছি।
আমার মনে হচ্ছে এবার ফান্স বিশ্বকাপ ফুটবলে জয়ী হবে। তিনি জানান, প্রতিটি বিলবোর্ড তৈরী করতে তার খরচ হয়েছে ৫০০ টাকা করে।স্বাগতম বাংলাদেশ লিখার কারন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলায় বিশ্বের অন্যান্য দেশের সাথে খেলে সারা বিশ্বের সকলের কাছে পরিচিত হয়ে উঠেছে। আমি আসা করছি আগামী বিশ্বাকাপে আমার দেশ বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশ গ্রহন করে সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশও যে ফুটবল খেলতে পারে তা জানান দিবে। এ জন্য আমি আগে ভাগেই বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি।। আমি কোনো দিন ফ্রান্স দেখি নাই কিন্তু ফ্রান্সের খেলা দেখেছি,আমাকে মুগ্ধ করেছে তাই ফ্রান্স দলকে ছোট বেলা থেকে ভালবাসি। লোখমান আহমেদ কোনোদিন ফ্রান্স যেতে চান না, তবে ফ্রান্স দলকে সব সময় মাঠে খেলতে দেখতে চান। লোকামান হোসেন পেশায় তিনি ইলেকট্রনিক্স মিস্ত্রি। সে মানুষের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক লাইট, ফ্যান ইত্যাদি লাগিয়ে জীবিকা নির্বাহ করে।






