দুরুদ আহমেদ,মৌলভীবাজার
সেতুবন্ধ ইনটারন্যাশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ এর পক্ষ থেকে পুর্নবাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৪৫ টি পরিবারের মধ্যে জরুরি ঢেউটিন বিতরণ করা হয়। গত রবিবার ১৫ জুলাই সকাল ১১ ঘটিকা সময় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে। খালেদ চৌধুরীর পরিচালনায় , জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমানের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: তোফায়েল ইসলাম জেলা প্রশাসক মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ¦ ফজলুর রহমান মেয়র মৌলভীবাজার পৌরসভা, ভিপি মিজানুর রহমান মিজান চেয়ারম্যান সদর উপজেলা, হাসান আহমেদ জাভেদ প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চেয়ারম্যান সরদ গিয়াশনগর ইউপি,সৈয়দা জেরিন আক্তার, মো: চৌধুরী মেরাজ প্রমুখ। মানবতার সেবায় এগিয়ে আসুন বন্যাকবলিত মৌলভীবাজারবাসীর পাশে র্দাড়ান এই শ্লোগানে বিভিন্ন ইউনিয়নের ৪৫ টি পরিবারকে পুর্নবাসনের জন্য জরুরি ঢেউটিন বিতরণ করেন।






