সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের বারান্দায় অজ্ঞাত মহিলা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংবাদটি প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশ হলে উল্টো তাকে বারান্দা থেকে সড়িয়ে সিরির নিচে ডাচবিনের ময়লা আবর্জনার স্তুপের পাশে রাখা হয়েছে। ফলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। গত ৫ জুলাই শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত (৭০) বছর বয়সী এই মহিলাকে ভর্তি করে চলে যান। এর পরে হাসপাতালের নার্সরা তাকে বারান্দায় ফেলে রাখে। এসময় এক নামধারী সাংবাদিক শাহ মামুনুর রহমান ওই মহিলাকে দেখিয়ে প্রায় ৩ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু সে ওই টাকার মধ্যে ৪/৫শত টাকা ওই মহিলা জন্য খরচ করলেও বাকী টাকা আত্মসাত করেন। পরে সমাজ সেবা অফিসের অফিস সহায়ক কাজল মিয়া ওই অজ্ঞাত মহিলার খাবার দাবার কিনে দেন। একটি সূত্র জানায়, ওই মহিলার নাম আমেনা। তার বাড়ি শায়েস্তাগঞ্জ নিজগাও। এ ব্যাপারে আরএমও বজলুর রহমান জানান, রোগীর শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে তাকে বাহিরে রাখা হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় অজ্ঞাত মহিলা বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
Catagory : হবিগঞ্জ | তারিখ : জুলাই, ১৫, ২০১৮, ৭:১৭ অপরাহ্ণ • ৬ বার পঠিত






