আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বেগম রোকেয়া চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান মনোনীত

মৌলভীবাজার প্রতিনিধি ॥

বিশিষ্ট সমাজকর্মী ইনার উইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ইন্টান্যাশনাল ডিস্ট্রিক-৩২৮ এর সভাপতি বেগম রোকেয়া চৌধুরীকে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ (১৯৯১সনের ৯নং আইন) এর ১০ ধারার (৩) উপ-ধারা (১) (ঘ) (ঙ) ও (ছ) মোতাবেক স্বারকনং ৩২,০০.০০০০.০৩৮,০৬,০০১,১৮.৩৮ তারিখ ১/৭/১৮ইং তারিখে জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার ৫সদস্য বিশিষ্ট কমিটি ও এই পদে বেগম রোকেয়া চৌধুরীর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; সৈয়দা সানজিদা শারমিন, বেগম রেজিয়া রহমান, আসমা বেগম, মিসেস শ্যামলী পুরকায়স্থ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) রনি চাকমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি আদেশক্রমে এ পদে নিয়োগ করা হলো। বেগম রোকেয়া চৌধুরী গত ১৫ জুলাই জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার শাখার চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। তিনি মৌলভীবাজার জেলার মহিলাদের উন্নয়নে কাজ করার জন্য জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।