জিতু তালুকদার মৌলভীবাজার:-
অদ্য ১৭ জুলাই মঙ্গল বার বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নোংরা পরিবেশে ব্রেড ও বিস্কুট তৈরী করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা,এবং প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে কর্ণফুলি ব্রেড এন্ড বিস্কুটকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।






