জিতু তালুকদার, মৌলভীবাজার ঃ
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নস্থিত সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিস সহায়ক ফাহিমার অনৈতিক কর্মকান্ডে দু’টি সংসার ভেঙ্গে বিপর্যস্ত ৫টি জীবন। আর, তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অফিসে তার অনৈতিক কর্মকান্ডে সহায়তা করেছেন সাবেক সহকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন (বর্তমানে সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত) এবং আশ্রয়-প্রশ্রয় ও ধামাচাপা দিয়ে তার অনৈতিক কর্মকান্ডে সামাজিকভাবে সহায়তা করছেন তার পিতা বিডিআর (অবঃ) মুক্তিযোদ্ধা হোসেন আহমদ। এ সংবাদ পরিবেশনকালেও ফাহিমা সদর উপজেলার খলিলপুর ইউনিয়নস্থিত ফতেপুর গ্রামের মৃতঃ আব্দুল্লাহর পুত্র, আল মোবারাকা পরিবহনের সাবেক ড্রাইভার, ২ স্ত্রী ও ৮ বছর বয়সী ১ কন্যাসন্তানের জনক আব্দুল হামিদকে নিয়ে জেলা সদরের ভাড়াবাসায় অবৈধভাবে একত্রে বসবাস করছে।
এ নিয়ে হামিদের ১ম স্ত্রী সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নস্থিত মিরপুর গ্রামের ফরিদ মিয়ার কন্যা শেলী বেগম গত ১২/০২/২০১৮ইং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং- পিটিশন ৭৮/২০১৮ইং) করেছেন। এর আগে গত ১২/১২/২০১৭ইং শেলীর বড়ভাই আছাব মিয়া এ ব্যাপারে থানায় জিডি (নং- ৬৩৬) করেছিলেন।
ফাহিমার বিয়ে হয় বিগত ১২ ডিসেম্বর ১৯৯৮ সালে সিলেটের কাজী অফিসে প্রেমিক ও চাচাতো ভাই ইকবাল হোসেনের সাথে। কৈশোর থেকেই ফাহিমার বেপরোয়া চালচলন ও বেলেল্লাপনার কারণে ইকবালের পিতামাতা তাকে পুত্রবধু হিসাবে মেনে না নেয়ায় পরিবার থেকে বিতাড়িত হয় ইকবাল। পরে ইকবাল বাসাভাড়া করে ফাহিমাকে নিয়ে দাম্পত্য জীবন শুরু করে। ১ম সন্তানের জন্মের পর আবারও শুরু হয় ফাহিমার অনৈতিক চালচলন। পরপুরুষদের সাথে সখ্যতা ও চলাফেরা তার রুটিন ওয়ার্কে পরিণত হয়। স্বামীর বাধা-আপত্তি ও সংশোধনের চেষ্টা সত্তেও, পিতামাতার আশ্রয়-প্রশয়ে ফাহিমা একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ নিয়ে সৃষ্ট দাম্পত্য কলহের জের ধরে ফাহিমা দিনের পর দিন নানাভাবে স্বামীকে নির্যাতন এবং পরপুরুষদের সাথে সখ্যতা ও চলাফেরা অব্যাহত রাখে। একারণে চরম মানসিক বিপর্যস্ত অসহায় স্বামী ইকবাল একপর্যায়ে হয়ে পড়ে মাদকাসক্ত।
এসময়, জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে পিতা হোসেন আহমদ বয়স জালিয়াতি করে মেয়ে ফাহিমার জন্য অফিস সহায়কের চাকুরী বাগিয়ে নেন। তিনিই ফাহিমার প্রকৃত জন্মতারিখ পরিবর্তন করে চাকুরীর জন্য প্রযোজ্য জন্মতারিখ প্রতিস্থাপিত জন্মসনদ দিয়ে ফাহিমার চাকুরী চাকুরী নিশ্চিত করেন। অনুসন্ধানী তথ্য অনুযায়ী, পিতা হোসেন আহমদ ঢাকায় কর্মরত থাকাকালে ১৯৭৭ সালে ফাহিমার জন্ম। সিলেটের পাঠানটুলা বিডিআর স্কুলে ৭ম শ্রেণী পর্যন্ত এবং পরবর্তীতে শেরপুরের আজাদ বখ্ত স্কুলে লেখাপড়া করেছে। ২১ বছর বয়সে তার বিয়ের ৩ বছর পর ১ম সন্তানের জন্ম হয়। সেই ১ম সন্তান এবারে এইচএসসি ১ম বর্ষের ছাত্র। হিসাব অনুযায়ী চাকুরী গ্রহণকালে ফাহিমার প্রকৃত বয়স ছিল ৩৪-৩৫ বছর। সিলেটের পাঠানটুলা বিডিআর স্কুল ও শেরপুরের আজাদ বখ্ত স্কুলের ভর্ত্তি রেজিষ্টার, বিয়ের কাবিননামা ও সর্বোপরী তার পিতা হোসেন আহমদের চাকুরীর ইতিহাস পরীক্ষা করলেই ফাহিমার বয়স জালিয়াতির বিষয়টি প্রমানীত হবে নিঃসন্দেহে।
বিগত ২০১১ইং চাকুরীতে যোগদান করে ফাহিমা শহরের আরামবাগে এড. বাচ্চুর বাসা ভাড়া নিয়ে বসবাস করে। এসময় ফাহিমা আরও বেপরোয়া হয়ে উঠে। অফিসের নাম করে প্রায়ই সকাল ৮টায় বেরিয়ে গিয়ে রাত ৮/৯টা-১০টায় বাসায় ফিরতো। মাঝে মাঝে অপরিচিত লোক নিয়ে এসে বাসায় রাত্রিযাপন করাতো। এসব নিয়ে ফাহিমা ও ইকবালের মধ্যে ঝগড়াঝাটি-মারামারি দৈনন্দিন রুটিনে পরিণত হয়। এছাড়াও, ফাহিমা প্রায়ই বাসার কেয়ারটেকারের সাথে ঝগড়া করতো। এসময় ইকবাল শহরের ডিএম টেইলার্সে কর্মরত ছিল। প্রায় ৪ বছর এ বাসায় থাকাকালে পরিস্থিতি এমন আকার ধারণ করে যে, একপর্যায়ে এ বাসা ছাড়তে হয়।
পরে তারা শহরের সুলতানপুরস্থ এখলাছুর রহমান ভবনের ২য় তলায় বাসাভাড়া নেয়। সেখানে প্রায় দেড়বছর থাকাকালে ঝুনু মিয়া নামে ফেঞ্চুগঞ্জের এক যুবকের সাথে সম্পর্ক করে ফাহিমা। সখ্যতা করে সদর মডেল থানার সাবেক এসআই আমিনুলের সাথেও। ঝুনু মাঝে মাঝে ফাহিমার সাথে এসে বাসায় রাত্রিযাপন করতো। এই ঝুনুকে খালাতো ভাই বলে পরিচয় দিয়েছে সবার কাছে এমনকি স্বামী ইকবালের কাছেও। এই ঝুনুকে নিয়ে নালিশ করাকে কেন্দ্র করে ফাহিমার পিতা হোসেন আহমদ ও ইকবালের মধ্যে তুমূল বাকবিতন্ডা হয়। এর জের হিসাবে একরাতে ইকবাল কর্মস্থল ফেরার পথে পুরাতন থানার পিছনে ফাহিমা ৫/৬টি ইয়াবা টেবলেট দিয়ে ইকবালকে এসআই আমিনুলের হাতে ধরিয়ে দেয়। ২০১৫ সালের এ ঘটনার পর ফাহিমা আরও একাধিকবার এভাবে ইকবালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে জেল খাটায়। একপর্যায়ে ফাহিমা সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে বদলী হলে ভাড়াবাসা ছেড়ে শেরপুরস্থ তার পিত্রালয়ে উঠে। এসময় ফাহিমা সখ্যতা গড়ে তোলে উক্ত হামিদের সাথে। এ সখ্যতা অল্পদিনের মধ্যেই অনৈতিক সম্পর্কে রুপ নেয়। সহকারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিনকে ম্যানেজ করে অফিসেই চলে তাদের অনৈতিক অভিসার। হামিদ দুই বিবাহিত ও ৮ বছর বয়সী এক কন্যার জনক। ইতিপূর্বে ১ম স্ত্রী-কন্যা রেখেই সে শহরের বড়কাপন গ্রামের জহির উদ্দিনের কন্যা আছমা বেগমকে বিয়ে করে। এর কিছুদিন যেতে না যেতেই সে ফাহিমার সাথে অনৈতিক সম্পর্কে জড়ায়। একজন চিহ্নিত মাদকসেবী, একাধিক মামলার আসামী হিসাবে হাজতবাসও করেছে একাধিকবার। হামিদের সাথে সখ্যতা ও অনৈতিক অভিসার নিয়ে চরম বিরোধের জের হিসাবে ফাহিমা কিছুদিনের মধ্যেই শহরের ধরকাপন এলাকায় ছোটবোন মাসুমার ভাড়াবাসায় পেয়িং গেস্ট হিসাবে উঠে এবং সেখানে চলে হামিদের সাথে তার অনৈতিক অভিসার। এতে আপত্তি জানালে ছোটবোন মাসুমা ও তার স্বামী রুজেলের সাথে শুরু হয় ফাহিমার বিরোধ ও ঝগড়াঝাটি। এসময় মাসুমা সরাসরি হামিদকে বাসায় আসতে নিষেধ করায় হামিদ ক্ষিপ্ত হয়ে মাসুমার গায়ে হাত তুলে।
এরই জের হিসাবে মাসুমার স্বামী রুজেল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ফাহিমার বিরুদ্ধে হামিদের সাথে অবৈধ মেলামেশার অভিযোগ করে। এর প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উভয়পক্ষকে তার অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসের চেইনম্যান মনোরঞ্জন (বর্তমানে রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত) ও সাধুহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুর রহমান (বর্তমানে শরিফপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত) সেখানে উপস্থিত ছিলেন। এসময় ফাহিমার বিরুদ্ধে হামিদের সাথে অবৈধ মেলামেশার অভিযোগ প্রমানীত হলেও, তার পিতা হোসেন আহমদ জানান- হামিদ-ফাহিমার মেলামেশা অবৈধ নয়। তারা বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে মেলামেশা করছে। পিতার এ স্বাক্ষ্যের কারণে ফাহিমা শাস্তির বদলে হামিদের সাথে অবৈধ মেলামেশার অলিখিত বৈধতা পেয়ে ছোটবোনের বাসা ছেড়ে নিজেই শহরে বাসাভাড়া করে হামিদকে নিয়ে অবৈধভাবে বসবাস করছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ফাহিমার স্বামী ইকবাল বলেন- ফাহিমার পিতামাতার আশ্রয় প্রশ্রয় ও তার চাকুরীই আমার জন্য কাল হয়েছে। এ ব্যাপারে ফাহিমার বক্তব্য জানতে সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে গেলে, ফাহিমা ও হামিদকে একত্রে অফিসে অবস্থানরত পাওয়া যায়। জানতে চাইলে হামিদের সাথে বিয়ের বিষয় অস্বীকার ও সম্পর্কের বিষয় স্বীকার করে ফাহিমা জানায়- ইকবালকে আমি তালাক দিয়েছি। তাকে দেখানোর জন্যই হামিদকে বিয়ে করতে চেয়েছি। কিন্তু, হামিদ তার স্ত্রীর অনুমতিপত্র আনতে না পারায় বিয়ে করিনি। তালাকনামা দেখতে চাইলে সে তা দেখাতে পারেনি। এসময় সেখানে তার সাথে অবস্থানরত হামিদও একই রকম বক্তব্য দিয়েছে। সাধুহাটি ইউনিয়ন ভূমি অফিস সহায়ক জান্নাতুল ফেরদৌসী ফাহিমার বয়স জালিয়াতি করে চাকুরী গ্রহণ ও উল্লিখিত অনৈতিক কর্মকান্ড ‘সরকারী কর্মচারী শৃংখলা বিধি’ এর সুষ্পষ্ট লংঘন। তাই, ফাহিমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তার স্বামী ইকবালসহ সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।






