আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুলাউড়ায় শিক্ষককে সংবর্ধনা ও শিক্ষার্থীদের মিলন মেলা

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম এর অবসর গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা এবং প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আতিকুর রহমান এর সভাপতিত্বে ও প্রাক্তণ শিক্ষার্থী আলাউদ্দিন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা হাফিজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা সামছুল হক, সহ-সুপার আহমদউর রহমান চৌধুরী ও ইউপি সদস্য আনফর আলী মধু প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তণ শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের হাতে নগদ ৯০ হাজার টাকা, ক্রেস্ট ও উপহার সামগ্রি তুলেদেন।
এছাড়াও অনুষ্টানে প্রাক্তণ বিদায়ী শিক্ষক আতাউর রহমান, নুরুল ইসলাম মশকুর, মাওলানা আব্দুল গণি, আপ্তাব উদ্দিন ও আব্দুর রহিমকেও সংবর্ধনা দেয়া হয়।