দীপ্তডেস্কঃ
মৌলভীবাজার সদর উপজেলার ৪ নং কাগাবালা ইউপির বিন্নিগ্রাম এলাকার আব্দুল হাই এর বাড়ীর পাশের কাঁচা রাস্তার উপড় থেকে ৩০ পিছ ইয়াবা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। ১৯ জুলাই গোপন সংবাদের সূত্রে এস আই আব্দুল মালিক ও সঙ্গে ফোর্স নিয়ে মোঃ আম্বর আলী (৩০) পিতা মৃত ইসমাইল মিয়া, নজরুল ইসলাম (২৫) পিতামৃতঃ শওকত আলী উভয় সাং পানিউমদা থানা নবীগঞ্জ জেলা হবীগঞ্জ। তাহাদের সাথে নীল পলিথিনের প্যাকেটের ভিতরে গোলাপী ১০ পিছ সহ মোট ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদকদ্রব্য আইনে ধৃত দুজনকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার ৩০ পিছ ইয়াবা সহ আটক -২
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ১৯, ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






