আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে একমাত্র ভরসা বাশের সাকো

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে প্রায় ১৬টি পরিবারের চলাচলের একমাত্র ভরসা বাশের সাকো। প্রতিদিন এ সাকোর উপর দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ এসব পরিবারের লোকজনকে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বাশ দিয়ে তৈরী এ সাকোর উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশু কিশোর ও বৃদ্ধারা। এ সাকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে মাঝেমধ্যেই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে পথচারীদের। মরহুম বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ (রফাত মাষ্টার) ও মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিক মিয়ার পরিবার এবং ভোক্তভোগী পরিবারের সাথে কথা হলে অনেকেই আক্ষেপের সুরে বলেন- নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা আমাদের কাছে আসেন ভোট নিতে। অনেকেই প্রতিশ্রুতি দেয় আমাদের যাতায়াতের পথে ব্রীজ নির্মাণ করে দেয়ার। কিন্তু নির্বাচনের পর কেউ আর আমাদের খোজ-খবর নেয় না। এখানে একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। গত ইউনিয়ন নির্বাচনের পুর্বে রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্তিতিতে এ ছড়ার উপর ব্রীজ ও রাস্তার কাজের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা খরচ নির্ধারণ করা হয়। দ্রুত রাস্তা ও ব্রীজের কাজ শুরু হবার কথা থাকলেও অদ্যাবধি পর্যন্ত হয়নি। ১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলসহ সংশি¬ষ্টদের কাছে ভোক্তভোগীদের আকুল আবেদন অতি তাড়াতাড়ি যেন এই ব্রীজ ও রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়।