আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে আলোচনাসভা

কে এস এম আরিফুল ইসলাম,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১১:৩০ টায় শহরতলির হবিগঞ্জরোডস্থ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকন পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির রিপন, আরটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি চৌধুরী

ভাস্কর হোম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সন্তোস রঞ্জন দত্ত, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজন আহমেদ রানা,  শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রেসক্লাব সদস্য প্রিতম পাল প্রমুখ। অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সদস্য এস কে দাশ সুমন, জীবন কান্তি দেব প্রমুখ।

উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সহিদুর রহমান সিদ্দিকী মৎস্য সেক্টরে সরকারের অভূতপূর্ব অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।