আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের শমশেরনগরে ৩৩৫ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর, সতিঝিরগাঁও এবং হাজীনগর গ্রামে ৩৩৫ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮৯ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয় ৫.৯৯৬ কিঃমিঃ বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোপাল বর্মা মনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ ইমজিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নর্থামপটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশনের আর্থিক অনুদান প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে নর্থামপটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার। রেববার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক সলমান আলীর সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতাদের পক্ষে মৌলভীবাজারের পলাস আহমেদ, মানিক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বশির বখস, সুমের আলী প্রমুখ। অনুষ্টানে আদমপুর, ইসলামপুর ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৫০জনকে নগদ ২ হাজার টাকা করে মোট ১লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।