আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে নির্যাতনে গৃহবধুর মৃত্যুর অভিযোগ ॥ স্বামী আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে স্বামীর নির্যাতনে এক সন্তানের জননী গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ ঘরে সাহানা বেগম (২৫) কে নির্যাতনের পর অসুস্থ্য হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দিবাগত রাত দেড়টায় নিহত গৃহবধূর ভাই বোনের লাশ নিয়ে কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে চলে আসেন। এ ঘটনায় পুলিশ স্বামী ফেরদৌস মিয়া (৩০)-কে আটক করে। নিহত সাহানা বেগম কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের কদর আলীর মেয়ে। পাঁচ বছর পূর্বে কমলগঞ্জ উপজেলার পতনঊষার গ্রামের কাদির মিয়ার ছেলে ফেরদৌস মিয়ার সাথে তাঁর বিয়ে হয়। তাদের ঘরে দেড় বছরের এক ছেলে সন্তানও রয়েছে।
নিহত গৃহবধূ সাহানা বেগমের বড় ভাই মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাত ১২টায় ফেরদৌস মিয়া আমাকে ফোন করে জানায় সাহানা অসুস্থ্য হয়ে পড়েছে। তারপর রাতেই বাড়িতে গিয়ে দেখি বোনের মৃত দেহ। এরপরও স্বামীর বাড়ির লোকজন তার মৃত বোনকে হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা হাসপাতাল থেকে বোনের মৃতদেহ শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। তিনি আরও বলেন, আমার বোনকে নির্যাতন করার কারণেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতির কথাও তিনি জানান।
গৃহবধূর ভাই আরও বলেন, বেশ কিছু দিন ধরে সাহানার স্বামীর চলন বলন ভাল লাগছিল না। কয়েকদিন আগে বহিরাগত মেয়েদের সাথে বোনের স্বামী ফেরদৌস মিয়ার মুঠোফোনে ফোনে আলাপ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এ নিয়ে আমার বোনের উপর অত্যাচার করে স্বামী ফেরদৌস। পরে খবর পেয়ে নিজে উপস্থিত থেকে তাদের পারিবারিক বৈঠকে সেটি সমাধা করে দিয়েছিলেন ভাই মোবারক।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে আটকাবস্থায় স্বামী ফেরদৌস মিয়া বলেন, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর সাহানার বুকে ব্যথ্যা দেখা দেওয়ার পর ঔষধ খাওয়াই। এরপর অবস্থা আরও খারাপ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তাকে নির্যাতন করার প্রশ্নই আসে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, লাশের ময়না তদন্তের পর বিষয়টি বুঝা যাবে। স্বামী ফেরদৌসকে আপাতত আটক রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।