নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিউল উলুম বছিরমহল মাদরাসার আল গফুর ছাত্র সংসদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সপ্তাহিক শিক্ষা সভার উদ্বোধনী ও নবীন বরন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আল গফুর ছাত্র ছাত্র সংসদের সভাপতি মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নসিহত পেশ করেন ছাত্র সংসদের উপদেষ্টা, মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদার। অনিষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার নায়েবে মুহতামিম ও নাযিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, মাদরাসার শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা এবাদুল হক তালুকদার, মাওলানা যাকারিয়া আহমদসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাদরাসায় ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মাদরাসায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৩ জন নতুন শিক্ষককেও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন শিক্ষকবৃন্দ। প্রসঙ্গত, ছাত্র ছাত্রীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আল গফুর ছাত্র সংসদটি প্রতি বৃহস্পতিবারে বিষয়ভিত্তক সভা, বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, বার্ষিক স্মারক প্রকাশসহ নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে।
আল গফুর ছাত্র সংসদের সাপ্তাহিক শিক্ষা সভার উদ্বোধনী ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুলাই, ২৬, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ণ • ০ বার পঠিত






