আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে আরিফ উল্যা গংদের জবরদখল চেষ্টায় উদ্বিগ্ন মৌরসী ভূমি মালিক কালাম মিয়া গংরা

মৌলভীবাজার :: কমলগঞ্জে জবরদখল চেষ্টাকারী আরিফ উল্যা গংদের তৎপড়তায় উদ্বিগ্ন ও নিরাপত্তাহীন মৌরসী ভূমি মালিক কালাম মিয়া গংরা। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ ও নিরাপত্তা চেয়ে সাধারন ডায়রী করা হলেও, কিছুতেই থামছেনা আরিফ উল্যা গংদের জবরদখল চেষ্টা। এমতাবস্থায় নিরুপায় হয়ে কালাম মিয়া জবরদখল চেষ্টাকারীদের বিরুদ্ধে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। তা সত্তেও জবরদখল চেষ্টায় আরিফ উল্যা গংদের হুমকী-ধামকী অব্যাহত রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নস্থিত মথুরাপুর গ্রামের কালাম মিয়া গংরা মৌরসী ও আমমোক্তারনামা সুত্রে গকুলনগর মৌজাধীন ৭২নং জেএলভূক্ত ০৩, ২৪ ও ৫৬নং এসএ খতিয়ানের ১২, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ২৪, ২৭ ও ২৮নং এসএ দাগে মোট ০৪.১৯ একর ভূমির মালিক হিসাবে ভোগদখলরত রয়েছেন। সম্প্রতি কামুদপুর গ্রামের আরিফ উল্যা, আমান উল্যাহ, আব্দুর রহিম, মথুরাপুর গ্রামের মজনু মিয়া, কামাল মিয়া ও গোবিন্দপুর গ্রামের সুরজান বিবি উক্ত ভূমিসমূহের ক্রয়সূত্রে মালিকানা দাবীপূর্বক কালাম মিয়া গংদের সাথে বিরোধে লিপ্ত হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও গন্যমান্য লোকজনকে নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সঠিক কোন সুরাহা না হওয়ায় ধনে-জনে বলীয়ান আরিফ উল্যা গংরা উক্ত ভূমিসমূহ জবরদখলের অপচেষ্টায় লিপ্ত হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একাধিক লিখিত অভিযোগ ও নিরাপত্তা চেয়ে সাধারন ডায়রী করা হলেও, কিছুতেই থামছেনা আরিফ উল্যা গংদের জবরদখল চেষ্টা। এমতাবস্থায় কালাম মিয়া নিরুপায় হয়ে জবরদখল চেষ্টাকারী কামুদপুর গ্রামের আরিফ উল্যা, আমান উল্যাহ, আব্দুর রহিম, মথুরাপুর গ্রামের মজনু মিয়া, কামাল মিয়া ও গোবিন্দপুর গ্রামের সুরজান বিবির বিরুদ্ধে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। তা সত্তেও জবরদখল চেষ্টায় আরিফ উল্যা গংদের হুমকী-ধামকী অব্যাহত রয়েছে।
উক্ত মৌরসী ভূমির মালিক কালাম মিয়া, আজিম মিয়া, কামাল মিয়া, ছলিম মিয়া, রুবেল মিয়া, আব্দুল মালিক, আলিক মিয়া, সাহিদ মিয়া ও মামুন মিয়া জানান- আমাদের মৌরসী সম্পত্তি আমরা ভোগব্যবহার করে আসছি। আমাদের এ সম্পত্তির উপর উল্লিখিত অন্যায় অত্যাচারী ও পরধন লোভী লোকজনের শকুন দৃষ্টি পড়েছে। ধনে-জনে বলীয়ান এসব অন্যায় অত্যাচারী ও পরধন লোভী লোকজনের কাছে আমরা অসহায়। আমাদের মৌরসী ভূমি জবরদখল করার জন্য যেকোন সময় তাদের হামলা, দাঙ্গা-হাঙ্গামা, খুন-জখম ইত্যাদির মাধ্যমে এলাকায় শান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার প্রবল আশংকা রয়েছে। এমতাবস্থায় আমরা উদ্বিগ্ন ও চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। তবে, তাদের সৃষ্ট যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বাতœক প্রস্তত রয়েছি। প্রয়োজনে জান দেবো, তবু আমাদের মৌরসী ভূমি জবরদখল করতে দেবোনা।