আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোছাদ্দেক আহমেদ মানিকের মাদার তেরেসা স্বর্ণপদক লাভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম, মোছাদ্দেক আহমেদ মানিক তৃণমূল রাজনীতিতে ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ লাভ করেছেন। এছাড়া তিনি উজান গুণিজন সম্মাননা ২০১৮ পদকে ভুষিত হন। বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটির আয়োজনে গত ২৭ জুলাই তারিখে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিনি  মাদার তেরেসা স্বর্ণ পদক-২০১৮ লাভ করেন। পরদিন একই স্থানে উজান সাংস্কৃতিক সংগঠন কর্তৃক উজান গুণিজন সম্মাননা ২০১৮ পদকে ভুষিত হন। এদিকে পদক নিয়ে নিজ এলাকায় এলে দলীয় নেতাকর্মীসহ তার অনুসারীরা তাকে মাল্য ও ফুলেল শুভেচ্ছা জানান এবং কমলগঞ্জের সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এম, মোছাদ্দেক আহমেদ মানিক কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছাড়াও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি, মুন্সীবাজার সাজেদা বারী কিডস কিন্ডার গার্টেন এন্ড ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার সহ  সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

পদক পাওয়ার পর এ প্রতিনিধির সাথে আলাপকালে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোছাদ্দেক আহমেদ মানিক জানান, আমি দীর্ঘদিন যাবত তৃণমূল রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নিরলসভাবে কাজ করে আসছি। প্রত্যন্ত অঞ্চলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি আজীবন মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চান। মাদার তেরেসা পুরস্কার তার কাজকে আরো উৎসাহিত করবে। তিনি সকলের দোয়া ও আশীর্ব্বাদ কামনা করেন।