আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

মেডিকেল কলেজের দাবীতে মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় ও গণস্বাক্ষর

মৌলভীবাজার শহরের অভিজাত রেষ্টুরেন্ট ওয়েস্ট্রান প্লাজার হলরুমে সোমবার ২২ অক্টোবর সকাল ১১ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর সঞ্চালনায় মেডিকেল কলেজের দাবীতে মতবিনিময় ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম সেফুল,সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার এর সহ-সভাপতি ও আদর মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা্ পরিচালক নিখিল তালুকদার,একে এম আখলু জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়ছল মনসুর,সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক জুয়েল আহমদ, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, এমবি মিডিয়া মোঃ মামুনুর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার এর কার্যকরি সদস্য ও শাহ্ মোস্তফা রক্তসেবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, ফয়সল আহমদ।এসময় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন,সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসুফ চৌধূরী,সাংবাদিক মাহমুদুর রহমান,দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি বেলাল তালুকদার,জাতীয় দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি মো: আব্দুল কালাম,সাংবাদিক জিতু তালুকদার সহ সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যবুন্দ প্রমুখ।সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার এর নেতৃবৃন্দরা লিখিত বক্তব্য জানান- প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, চায়ের রাজধানী, আগর শিল্প ও মণিপুরী তাত শিল্প সমৃদ্ধ, পর্যটন নগরী ও বিপুল সংখ্যক প্রবাসী অধ্যুষিত ও সর্বাধিক রেমিটেন্স অর্জণকারী জেলা হওয়া সত্তেও আমরা মৌলভীবাজার জেলাবাসী বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ণে পিছিয়ে রয়েছি।মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবী ‘মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়ন চাই’দাবীতে সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার গত ২০১৭ সাল থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষ্যে জন্মলগ্ন থেকেই সম্মিলিত সামাজিক উন্নয়ণ পরিষদ মৌলভীবাজার মানববন্ধন, আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, গণস্বাক্ষর ইত্যাদি বিভিন্ন কর্মসূচী পালণ করে আসছে এবং তা এখনও চলমান রয়েছে।