শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এক অভিযুক্ত প্রার্থীকে কাগাবলা স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই পরিদর্শক পদে নিয়োগ প্রদানের অভিযোগ উঠেছে। পরিবার
পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সম্প্রতি গোপনে তার হাতে নিয়োগপত্র তুলে
দিয়েছেন বলে একটি গোপন সূত্রে প্রকাশ। আগামী ২৫ অক্টোবর ওই অভিযুক্ত ব্যক্তি কাগাবলা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে এফপিআই পরিদর্শক হিসাবে যোগদান করতে যাচ্ছেন বলে ওই
গোপন সূত্রেই প্রকাশ।
লিখিত অভিযোগে প্রকাশ- কাগাবলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এফপিআই পরিদর্শক পদে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কাগাবলা গ্রামের মুজিবুর রহমান রমজানের পুত্র সৌরভ মিয়া
এফপিআই পরিদর্শক পদে প্রার্থী হিসাবে আবেদন এবং নিয়োগ পরীক্ষায় (রোল নং-
১৫২৫২০২৭) অংশগ্রহণ করেন। উক্ত সৌরভ মিয়া একজন ছিচকে সন্ত্রাসী ও জুয়ারী হিসাবে
এলাকায় বিশেষভাবে পরিচিত। বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ও
আদালতে একাধিক মামলা থানার মামলা নং- ২৪, জিআর- ৮৯, সিআর- ৩৯৯/২০১৮) বিচারাধীন
রয়েছে। তাই, তার এফপিআই পরিদর্শক পদে প্রার্থী হিসাবে আবেদন এবং নিয়োগ পরীক্ষায়
অংশগ্রহণের বিষয়টি জানাজানি হলে, জনৈক ব্যক্তি তার সম্পর্কে এসব তথ্য উল্লেখ পূর্বক
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক বরাবর অভিযোগ করেন। পরবর্তীতে জেলা
প্রশাসক, পুলিশ সুপার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কর্মকর্তা ও ওসিকে অনুলিপি
সহকারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ প্রেরণ করেন।
তা সত্তেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সম্প্রতি গোপনে সরাসরি
তার হাতে নিয়োগপত্র তুলে দেয়ার কারণ কি হতে পারে ? সরকারী চাকুরীর ক্ষেত্রে নিয়োগের জন্য
নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক হওয়া সত্তেও, সৌরভ মিয়াকে পুলিশ
ভেরিফিকেশন ছাড়াই নিয়োগ দেয়ার কারণ কি হতে পারে ? সরকারী চাকুরীতে নিয়োগের জন্য
নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করার নিয়ম থাকলেও, সৌরভ মিয়ার
নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ না করে, সরাসরি তার হাতে তুলে দেয়ার কারণ কি হতে পারে ?
তদবির ও বিশেষ সুবিধার বিনিময়েই যে এমনটি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। সংগত
কারণেই অভিযোগকারী এ ব্যাপারে সংশ্লিষ্ট সর্Ÿোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মৌলভীবাজারে অভিযুক্ত প্রার্থীকে কাগাবলা স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্রের এফপিআই পরিদর্শক নিয়োগের অভিযোগ
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২২, ২০১৮, ১:৪১ অপরাহ্ণ • ১ বার পঠিত






