আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদকে মৌলভীবাজার প্রেসক্লাবের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক কার্য নির্বাহী ও আজীবন সদস্য ষাটের দশকের তুখোড় সাংবাদিক ও রাজনীতিবীদ প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদকে সংবর্ধনা দিল মৌলভীবাজার প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আবদুল হামিদ মাহবুব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটির পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল আই ও সংবাদের প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম এ সালাম, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভির স্টাফ করসপন্ডেন্ট ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী,এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ করসপন্ডেন্ট সৈয়দ মহসীন পারভেজ, সময় টিভির প্রতিনিধি শাহ ওলিদুর রহমান, মানবজমিন এর স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি আব্দুর রব। বক্তরা বলেন ষাটের দশকের সাংবাদিকতা ছিল যেমন কষ্টের তেমন সম্মানেরও। সে সময় তেমন প্রযুক্তির সার্পোট ছিলনা তাই সংবাদকর্মীদের মাঠেও যেমন কষ্ট করে সংবাদ সংগ্রহ করতে হত তেমন কষ্ট ও নানা ঝামেলা পোহায়ে ওই সংগৃহিত সংবাদ পত্রিকা হাউজে প্রেরণ করা হত। তারপরও সে সময়ের সাংবাদিকদের পেশার প্রতি উদার আন্তরিকতা সততা ও নিষ্ঠা ছিল দৃষ্ঠান্ত। সংবর্ধিত ব্যক্তি প্রবীণ সাংবাদিক হারুনূর রশীদ বলেন একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে বলি তোমরা যারা তরুণ প্রজন্ম এজগতে এসেছ সবসময়ই পেশার প্রতি আন্তরিক হয়ে সততা ও নিষ্টার সাথে কাজ করবে এতেই আমাদের প্রতি সম্মান দেখানো হবে আর আমরাও তোমাদের এমন কর্ম দেখে খুশি হব।