আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সাদা পোশাকীর হাতে আটকের পর কোতোয়ালীতে বন্দি সিলেটে খালেদা জিয়ার উপদেষ্টা মুক্তাদির গ্রেফতার

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোর্টার ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
তিনি জানান, নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করে পুলিশ। আরো কয়েকজন নেতাকর্মীকে আটকের কথা বললেও তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি আলী আহমদ।
জানা গেছে, সাদা পোশাকধারী পুলিশ খন্দকার মুক্তাদিরকে আটক করেছে।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া মুক্তাদিরকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তবে কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সংবাদ লিখা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেননি ওসি সেলিম।