এমদাদুর রহমান চৌধুরী জিয়া, স্টাফ রিপোর্টার ঃ কুলাউড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা বদরুল হোসেন খানকে ঐক্যফ্রন্টের সভা থেকে ফেরার পথে ক্বীন ব্রীজ এলাকায় ২৪ অক্টোবর রাতে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা থানায় আছেন বলে নিশ্চিত করেছে কুলাউড়া উপজেলা বিএনপি ও বদরুল খানের পরিবার। তবে এ বিষয়ে জানতে চাইলে ওসি দক্ষিণ সুরমার সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। এদিকে পুলিশের এডিসি (মিডিয়া) মো. আব্দুল ওয়াহাব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান।
সিলেট ক্বীনব্রীজ থেকে বিএনপি নেতা বদরুল গ্রেফতার
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৪, ২০১৮, ৮:৪৯ অপরাহ্ণ • ১ বার পঠিত






