মৌলভীবাজারের উন্নয়নে আমরা ‘ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভায় গার্ভেজ বিন প্রদান..
স্টাফ রিপোর্টার :মৌলভীবাজার শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভায় গার্বেজ বিন প্রদান করেছে মৌলভীবাজার উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফ। আজ ২৫শে অক্টোবর সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর সভা কক্ষে এই বিন প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।পৌর মেয়র মো:ফজলুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের এডমিন চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্জ্ব আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোয়ার্টসআ্যপ গ্রুফের উপদেষ্টা মো:আবু তাহের এডভোকেট । অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা রোটারিয়ান সাহাব উদ্দিন আহমদ,ক্যাম্পেইনার ও সদস্য মো:সেলিম আহমদ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল,সাংবাদিক হাসনাত কামাল,আকমল হোসেন নিপু,তাকবীর হোসাইন,সদস্য আলিম আল মুনিম,সিরাজুল হাসান প্রমুখ।এসময় আরো উপস্হিত ছিলেন প্যানেল মেয়র ফয়ছল আহমদ,ডা:দীনেশ চন্দ্র সেন,জেলা পরিষদের সদস্য হাসান আহমদ জাবেদ,সৈয়দা জেরিন আক্তার,সিনিয়র ওয়ার্ড কমিশনার মনবীর রায় মন্জু,প্রেস ক্লাব সেক্রেটারী সালেহ এলাহী খুঁটি,মাহবুব সামি,কামরুল ইসলাম ও সমাজের বিশিষ্ট জন সহ প্রায় তিনশতাধিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। মৌলভীবাজারের উন্নয়নে আমরা ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যপ গ্রুফের প্রবাসী এডমিন মো:নজরুল ইসলাম,মো:লিয়াকত আলী ,শাহ আতাউর রহমান (মধু),জহির মিয়া,গোলাম মর্তুজা ,আশরাফ উদ্দিন,মন্জুর চৌধুরী জগলুল,সাদিকুর রহমান,মনা,ওলি খান,মামুন,হেলেন ইসলাম,হাফিজ সহ দেশ ও বিদেশের সচেতন নাগরিকের প্রাণান্তকর প্রচেষ্টা ও সর্বোচ্চ সহযোগিতার ভিত্তিতে প্রায় অর্ধশতাধিক গার্ভেজ বিন প্রদান করা হয়।এছাড়াও গ্রুফের কমিটেড ব্যক্তিবর্গের পক্ষ থেকে শিগগিরই আরো কিছু বিন প্রদান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।






