বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ২৫ অক্টোবর রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়া, নষ্ট ঔষধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও প্রসাধনীর প্যাকেটের গায়ে নিজেরা অতিক্তিত মূল্য
লেখাসহ বিভিন্ন অপরাধে স্বাদ এন্ড কোঃকে ৪ হাজার টাকা, মেসার্স জি এম ফামের্সীকে ১ হাজার ৫ শত টাকা, শ্রীপদ দেবনাথের সবজির দোকানকে ৫ শত টাকা, ভাই
ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ।
রাজনগর নষ্ট ঔষধ বিক্রয়, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও প্যাকেটের গায়ে নিজেরা অতিক্তিত মূল্য দায়ে জরিমানা
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২৫, ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






