সজ্জাদ বক্স মজুমদার ওরফে সুজনের ছেলে মজুমদারবাড়ীর স্বপন হাউসের
স্বত্ত্বাধিকারী স্বপন বক্স মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল-াহি ও
ইন্নাইলাহি রাজিউন)। তিনি ২০ অক্টোবর শনিবার সকাল ৮টায়
মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৪৮) বছর। তিনি মানসিক
রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র চাচী আসমা খাতুন
চৌধুরীকে রেখে মারা যান। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের
ছায়া নেমে আসে। ঐ দিন বাদ আসর মজুমদার বাড়ির জামে মসজিদে
তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় এলাকার
বিশিষ্ট মুরব্বী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের
নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে পারিবারিক
গোরস্থানের তার দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
স্বপন বক্স মজুমদার আর নেই
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : অক্টোবর, ২৫, ২০১৮, ৬:২৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






