নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে একটি বিল থেকে শ্রী নৃপেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি মাঠের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নৃপেন দিনাজপুর জেলার পাবর্তী উপজেলার বোড অফিস ঢাকুলা গ্রামের শ্রী সম্বুরার ছেলে ।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, এলাকাবাসী মাঠে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ থানায় এনেছি। তিনি আরো বলেন নিহত নৃপেন এলাকায় শামুক কুড়াতেন এবং তদন্ত করে মৃত্যুর আসল রহস্য উদঘাটন কর সম্ভব হবে।






